রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে ২০ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫



রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার(২২ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, রবিবার উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,মো. তানভীর শেখ (২০), মো. আরিফুল ইসলাম (২৪), মো. শিবলু (২০), মো. শাহাদাত (২৫), মো. জনি (২৭), মো. রাজিব হোসেন (৩৯), মো. এনামুল (২২), আরিফুল ইসলাম (২৬), সাকিব রহমান (২৩), আব্দুল মালেক (১৯), মো. সোহান মিয়া (২২), মো. ফারুক আহমদ (৩৮), মেহেদী হাসান (৪৫), মো. আলমগীর (৩৫), মোঃ নিজাম উদ্দিন (৩৫), মোশারফ হোসেন (২২), মো. রাসেল হাসান (২২), ফজল ইসলাম (২০), মো. সানি হাসান (২০) ও মো. সৈকত (২৭)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর