বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যমুনার দুর্গম চরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের যমুনা নদীর দুর্গম চরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এনায়েতপুরের স্থল ইউনিয়ন বিএনপির আয়োজনে ছোট চৌহালী চরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্নেহধন্য জাগোদলের প্রবীণ কর্মী ও এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম মাস্টার। সভাপতিত্ব করেন স্থল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হাজী এমদাদুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন বেপারী, জহুরুল ইসলাম জোদ্দার, বিজয় আহমেদ, স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বেপারী, কৃষকদলের সভাপতি ইদ্রিস ভূইয়া, তাঁতী দলের সভাপতি আনসার আলীসহ দলীয় নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে নুরুল ইসলাম মাষ্টারকে সংবর্ধনা দেওয়া হয়।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর