বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধানসহ আটক ৫৩, মাদক-দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫



রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধানসহ ৫৩ জনকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র, মাদকসহ মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, ও এপিবিএন সদস্যরা মোহাম্মদপুর এলাকার ৬টি চিহ্নিত এলাকায় এ অভিযান চালায়।

এদিন দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঢাকা টাইমসকে এ তথ্য জানান।

অভিযানে দেশীয় অস্ত্র, মাদকসহ ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। চাঁন গ্রুপের প্রধান সামুরাইয়ের বিরুদ্ধে হত্যাসহ ২২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিক ও তার সহযোগী রাজিবকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর