মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বিএনপির মিছিলে জামায়াতের হামলা, উপজেলা বিএনপির সম্পাদক গুরুতর আহত সিরাজগঞ্জে ট্রাক প্রতীকের প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ বগুড়া-৫ আসনে নির্বাচনি উত্তাপ: মাঠ দখলে বিএনপি-জামায়াতের বিশাল শোডাউন চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান, ৪৮ ঘণ্টা পরও এক মঞ্চে আনতে ব্যর্থ সানারপাড় পাবলিক স্কুলে জমজমাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত উল্লাপাড়ায় শেষ নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন এম আকবর আলী ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক নির্বাচনী নিরাপত্তা জোরদারে র‌্যাব-৪ এর মোটরসাইকেল পেট্রোলিং ও টহল মহড়া নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে: মহাপরিচালক আনসার মহাপরিচালক: সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জঙ্গিবাদের ইস্যুতে বিক্রমপুরীকে মারধর, নাকচ করলো কারা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫


কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এ বন্দি আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিমূলক বলে জানিয়েছে কারা অধিদপ্তর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কনটেন্টে দাবি করা হয়, কারাগারের কয়েদি বা হাজতিদের দ্বারা জঙ্গিবাদের প্রসঙ্গ তুলে আতাউরকে মারধর করা হয়েছে।

তবে কারা কর্তৃপক্ষ বলছে, বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।

তিনি জানান, আতাউর রহমান বিক্রমপুরী বর্তমানে কারাগারে সম্পূর্ণ নিরাপদে আছেন এবং তিনি সুস্থ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি উদ্দেশ্যপ্রণোদিত ও অপপ্রচারমূলক। একটি চক্র দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে এ ধরনের গুজব ও প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে সবাইকে সচেতন থাকার জন্য গণমাধ্যমকর্মীসহ সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক তিন মাসের ডিটেনশন আদেশে ডিটেন্যু বন্দি হিসেবে আতাউর রহমান বিক্রমপুরীকে গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ হস্তান্তর করা হয়।

এর আগে, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর