রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৯ অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজাদপুরে সংঘর্ষে গুলিবর্ষণ, আসামী গ্রেপ্তারের দাবীতে নারীদের ঝাড়ু– মিছিল

নিজস্ব প্রতিবেদক: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গ্রাম্য সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে ঝাড়ু– মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছেন নারীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে এ কর্মসুচি পালিত হয়। এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে সোমবার শাহজাদপুর আমলী আদালতে পৃথক দুইটি মামলা করা হয়েছে।

মানববন্ধনে মিল্কভিটার সাবেক পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম নকির ও আঞ্জুয়ারা খাতুন বলেন, বাঘাবাড়ি বন্দর এলাকায় আধিপত্য বিস্তারের জন্য আফতাব সরকার দীর্ঘদিন যাবত নিজস্ব বাহিনী গঠন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এলাকায় আতংক সৃষ্টি করতে মাঝে মধ্যেই সে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়ে থাকে। এ অবস্থায় পূর্বশক্রতার জেরে ২৫ ডিসেম্বর গ্রামে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আফতাব সরকার শর্টগান দিয়ে গুলিবর্ষণ করে। সংঘর্ষে অন্তত: ২৫জন নারী-পুরুষ আহত হন। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সোমবার শাহজাদপুর আমলী আদালতে প্রায় ৩০জনের পৃথক দুইটি মামলা করা হয়েছে।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবি ফিরোজ উদ্দিন রিপন বলেন, আদালত মামলা আমলে নিয়ে তদন্তপূর্বক শাহজাদপুর থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।  

এ বিষয়ে আফতাব সরকার জানান, আমার ব্যবহৃত অস্ত্রের লাইসেন্স আছে। এসব বিষয় দেখার জন্য আইনের লোক আছেন, তারা দেখবেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ওই সংঘর্ষের সময় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছিলাম। আফতাব সরকার ইতোমধ্যেই থানায় অস্ত্র জমা দিয়ে গেছেন। আদালতে দায়ের হওয়া মামলার বিষয়ে আমি এখনো অবগত নই। তবে নির্দেশনা অনুযায়ী পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর