শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে খেলাধুলা: প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের ইজারাদারের অফিসে গুলি, শ্যুটার বাপ্পিসহ গ্রেফতার ৫ আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ, চালক পলাতক সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের দেশের বাজারে স্বর্ণের ভরি কত? অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউ খেলতে চায় না
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সন্দেহভজন থেকে গ্রেফতার, বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

রাজধানীতে চেকপোস্ট চলাকালীন গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশির চেষ্টা করলে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। এসময় তাদের তল্লাশি করে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

সোমবার (২৯ডিসেম্বর) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মো. মহিউদ্দিন (২২)।

এসময় তাদের হেফাজত হতে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তালেবুর রহমান বলেন, রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫.৩৫ ঘটিকায় গুলশান আইডিয়াল স্কুল এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গুলশান থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রবিবার আইডিয়াল স্কুল এর সামনে চেকপোস্ট করাকালীন কয়েকজন লোকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশির চেষ্টা করলে পালানোর সময় রাসেল এবং মোঃ মহিউদ্দিনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে একটি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা তাদের হেফাজতে থাকা এসব অস্ত্র গুলির স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এসব অস্ত্র-গুলির উৎস সম্পর্কে জানতে মামলার নিবিড় তদন্ত অব্যাহত রেখেছে গুলশান থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর