শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক: / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬



কক্সবাজারের মহেশখালী উপকূলের পশ্চিম গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত শনিবার (৩ জানুয়ারি ) রাত আনুমানিক ৮টার দিকে মহেশখালী থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া “এফ বি আল্লাহর দান-২” নামের একটি ফিশিং বোট ডাকাত দলের হামলার শিকার হয়। ডাকাতরা বোটে থাকা মাছ, জাল, খাবারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম লুট করে নেয় এবং জেলেদের বোটসহ সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানানো হলে কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার অভিযানের সময় গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া উদ্ধারকৃত অন্যান্য জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। পরে ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রবিবার (০৪ জানুয়ারি ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর