বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬



রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনে স্বর্ণের দোকান থেকে ৫০০ ভরি রুপা ও ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার দিবাগত রাত ৩টা ২১ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্সে কয়েকজন মুখোশধারী দোকানের শাটার খুলে ভিতরে প্রবেশ করে।

এরপর দোকানের লকার ও বাক্স খুলে স্বর্ণ ও রুপা চুরি করে বের হয়ে যায় দুর্বৃত্তরা।

দোকানের মালিক মাসুদ রানা বলেন, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকাল দশটায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচি গেটের তালা ও সাঁটারের তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে দেখি আমার দোকান ভাঙচুর করা। সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। এখানে আমার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ কেনার রশিদও চুরি করে নিয়ে গেছে। নগদ চার লাখ টাকাও খোয়া গেছে। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬শ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর তিনটা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙ্গে সিন্দুকসহ বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।

ডিএমপি ঘটনা তদন্ত শুরু করেছে এবং শীঘ্রই দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর