বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় ৩৩ হাজার মানুষ পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ শেরপুরে কিশোরকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ গ্রেফতার ১ গাজীপুরে কারখানায় চাঁদাবাজি ও হামলায় সুপারভাইজারসহ তিন শ্রমিক আহত যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২ মাদকের টাকা না পেয়ে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৪ সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি নাচনমহলে তদন্ত চলাকালে হামলার অভিযোগ সিংড়া পৌরসভায় ৪হাজার ৬২৫ পরিবার পেল ঈদুল ফিতরের ভিজিএফ চাউল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে বেলজিয়ামের পিস্তলসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬


রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বেলজিয়ামের তৈরি পিস্তল ও ম্যাগাজিনসহ রিয়াজ (৩৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ তার হেফাজতে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসিলা এলাকার একটি রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে লুকিয়ে রাখা বেলজিয়ামের তৈরি ৭.৬৫ মিলিমিটারের একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে সেনাবাহিনীর টহল দল।

এই ঘটনার পর গ্রেফতার রিয়াজের সহযোগীদের ধরতে রাজধানীর একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ওই কর্মকর্তা জানান, রিয়াজের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে তার সহযোগীদের গ্রেফতারে পরবর্তী অভিযান চালানো হবে।

উদ্ধার অস্ত্রসহ গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর