বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ
শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্স অভিযান, মালিকের কারাদণ্ড ও জরিমানা ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা:বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালীর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি ) নোয়াখালীর আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চারটি ইভেন্ট—সাঁতার, দাবা, কাবাডি ও ভলিবল—নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক জনাব সুব্রত সরকার শুভ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসনের উপরিচালক (স্থানীয় সরকার) জনাব ফেরদৌসী বেগম (উপসচিব)।

দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)। এ ছাড়া জেলা শিক্ষা অফিসার, জেলা ক্রীড়া অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর