বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মুসাব্বির হত্যার বিচার দাবীতে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ঢাকা মহানগর উত্তর শাখার স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারন সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচার দাবীতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শনিবার সন্ধ্যার আগে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের ভাসানী মিলনায়তন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার ষ্টেশন স্বাধীনতা স্কয়ারে সমাবেশ করে।

জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক আহসান হাবিব উজ্জলসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, নির্বাচন বানচালের জন্য ফ্যাসিবাদ গোষ্ঠী পরিকল্পিতভাবে মুসাব্বিরকে হত্যা করেছে। আমরা হত্যার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবী জানাচ্ছি। একই সাথে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও যুবদল সক্রিয়ভাবে মাঠে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর