বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর মডেল থানা পুলিশের অভিযান, গ্রেফতার ৪১ ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, নারায়ণগঞ্জে রোহিঙ্গা আটক জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে তদবির, চাকরিচ্যুত ইঞ্জিনিয়ারসহ গ্রেফতার ঢাকায় মোতায়েন হচ্ছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক: ডিবি প্রধান নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার বিকেলে র‌্যাব-১১’র লেঃ কমান্ডার এ মোঃ নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে শনিবার মধ্যরাতে তাদেরকে প্রেপ্তার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বন্দর থানার মোঃ শাহআলমের ছেলে সাইদুল বেপারী (২৭), সিদ্ধিরগঞ্জ থানার হুমায়ুন কবিরের ছেলে মোঃ সৈকত হোসেন (২৮), কুমিল্লা জেলার লাকসাম থানার মৃত মাসুদের ছেলে মোঃ হৃদয় (২০)।

র‌্যাব জানায়, গ্রেপ্তাররকৃত আসামিরা অত্র এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি’সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এই সংঘবদ্ধ চক্রটির সদস্যরা গ্রেপ্তারকৃত আসামি সাইদুল বেপারীর নেতৃত্বে পরস্পর যোগসাজসে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ জনগণ এবং সিএনজি, অটো ড্রাইভারদের কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ডাকাতি ও ছিনতাই করে থাকে। আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের সিদ্ধিরগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর