রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আনসার ভিডিপি একাডেমিতে শহীদ বীর প্রতীক ওয়ালীউল মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজিপুরে নির্মিত শহীদ বীর প্রতীক ওয়ালীউল মাল্টিপারপাস কমপ্লেক্স (টিটিসি দরবার হল)-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

বীরত্ব ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আনসার সদস্য শহীদ মুজাহিদ ওয়ালীউল হোসেন, বীর প্রতীক-এর স্মরণে নির্মিত এই মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শহীদ বীর প্রতীক ওয়ালীউল হোসেনের সহধর্মিণী মোছাঃ জবেদা খাতুন উপস্থিত ছিলেন। স্বামীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বাহিনীর এ উদ্যোগে তিনি আবেগাপ্লুত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধন শেষে বাহিনী প্রধান শহীদ বীর প্রতীক ওয়ালীউল হোসেনসহ বাহিনীর শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশ ও বাহিনীর সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

প্রায় তিন হাজার জন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মাল্টিপারপাস কমপ্লেক্সে বাহিনীর দরবারসহ বিভিন্ন কেন্দ্রীয় আয়োজন, প্রশিক্ষণার্থীদের ক্লাস ও পরীক্ষা এবং সারা দেশের সাথে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা যাবে। এতে বাহিনীর প্রশিক্ষণ, প্রশাসনিক ও সাংগঠনিক সক্ষমতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর