বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কবে কোথায় পরীক্ষা? সিরাজগঞ্জে এসআরবির অভিযানে ৬ গরু চোর গ্রেফতার প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি নবম পে-স্কেলের আওতায় আসলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ৩৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,জামিলা খাতুন (৫০), সোহান (২৫),
রাজু আহমেদ (৩২), রফেল (২২), খাইরুল ইসলাম (২৫), উজ্জল মিয়া (৩৬), জাবেদ আলী (৫০), ফিরোজ (২৮), ইমাম হোসেন মৃধা (২৩), সায়েম ওরফে রাজন (২৫), সাহিল (৩৮), আলী আকবর সজিব (২৯),
রাজু হুসেন (২৮), কুরবান গামছা কুরবান (৩৫), কাদর হোসেন তন্ময় (২৬), আশরাফুল (১৯), তামিম আহমেদ রাজু (২৭), নিলয় আহমেদ দিপু (২৬), নূর হোসেন (৩৬), মিলন (১৮), আসিফ (২০), মেহেদী হাসান (২০) ও
শামিম (১৯)। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, মাদক মামলায় ১ জন, পরোয়ানা ৪ জন, বিভিন্ন আইনে ১৬ জন।

গ্রেফতারকালে ১০০ পুরিয়া হেরোইনসহ
নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. জাকির মুন্সি (৪৯), মো. রিপণ (৪২),মো. কাঞ্চন (৩৫), মো. সিলন (৩৫), মো. জামিরুল ইসলাম (২৫), মো. সিরাজুল ইসলাম (২৮), মো. মিন্টু (৩৫), মো. আব্দুল জলিল (৪৮), আনিক সরদার (৩০) ও মো. আব্দুল মালেক (৩২)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ৩৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর