বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোর-৩ আসনে ১০ দলীয় জোট এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

সিংড়া ( নাটোর) প্রতিনিধি: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬


নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবুকে পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিকের ব্যানারে শতাধিক মানুষ।

শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেল ৫ টায় সিংড়া বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামী, আলআমিন প্রমুখ।

বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ১০ দলীয় জোটের প্রার্থীতা প্রত্যাহারের দাবি জানানো হয়। তাছাড়া কঠোর কর্মসূচির ঘোষনা দেন।

বক্তারা বলেন, জার্জিস কাদির বাবু ফ্যাসিবাদের দোসর। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ও রাজশাহীর সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ জন। এর আগে সে রাজশাহীর বিএনপির নেতা মিনুর ঘনিষ্ঠজন ছিলো। তার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান তারা।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি রাতে ১০ দলীয় জোটের আসন সমঝোতায় এনসিপির ৩০ টি আসনের তালিকায় জার্জিস কাদির বাবুর নাম রয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর