রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কিশোরগঞ্জ সফরে উপদেষ্টা আদিলুর রহমান খান,গণভোট বিষয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান আজ সোমবার (১৯ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা সফর করেছেন।

সফরসূচি অনুযায়ী তিনি কিশোরগঞ্জ জেলায় পৌঁছালে জেলা সার্কিট হাউজে তাকে স্বাগত জানান কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে উপদেষ্টা কিশোরগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে নির্মিত ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপদেষ্টা মহোদয় গণভোটের গুরুত্ব, সুষ্ঠু বাস্তবায়ন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।

একই দিনে কিশোরগঞ্জে কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি ও উপকারভোগী নারীদের সঙ্গে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত পৃথক এক সভায় অংশ নেন তিনি। সভায় মাননীয় উপদেষ্টা মহোদয় বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভা শেষে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর