বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়া-৫ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬


বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু। গতকাল মঙ্গলবার শেরপুর বাসষ্ট্যান্ডে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনী কর্মপরিকল্পনা ও দলের সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

ব্রিফিংকালে মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা বর্তমান জোট থেকে বের হয়ে এসেছি। আসন্ন নির্বাচনে আমরা এককভাবে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং এলাকায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষে আমরা মাঠে থাকব। নির্বাচনী প্রচারণার প্রস্তুতি বিষয়ে তিনি আরও জানান, শেরপুর ও ধুনট উপজেলার প্রতিটি ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা শাখা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডাঃ মোঃ শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল বাশার, বগুড়া জেলা ইসলামী যুব আন্দোলন সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিশালপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জনি ।


বক্তারা আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দলের প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। প্রেস ব্রিফিং শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী কৌশল নির্ধারণী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর