রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ৩৩

নিজস্ব প্রতিবেদক.ঢাকা: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬



অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,মানিক হোসেন (২০), সোহেল (২৩),
সাগর হোসেন (২২), রাজিব (২৩), হৃদয় (২৪), শহিদুল ইসলাম ওরফে সুজন (৩৩), মামুন হালদার (২১), আল-হালাল সরদার (৩৭), রতন (১৯), আলামিন (২০), মেরাজ ওরফে মেরিল (৩০), জাবেদুর রহমান জাবেদ (৪৯), তাজুল ইসলাম হৃদয় (২৪), রুবেল (৩৬), আরিফ (২২), আবু সায়েদ সামি (২২), মেহেদী হাসান (২৫), মেহেদী হাসান (২৬), মেহেদী হাসান মিজান (২৪), রুবেল মৃধা (৩২), জামিল (৩৭), মাসুদ হালদার (৩১) ও শিপন (৩৩)। এদের মধ্যে মাদক মামলায় ২ জন, প্রতারণা মামলায় ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ৫ জন, পরোয়ান ২ জন(পরোয়ানা তামিল -৫ টি),বিভিন্ন আইনে ১৩ জন। গ্রেফতারকালে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট,
বিক্রয় লব্ধ অর্থ -১ হাজার টাকা উদ্ধার করা হয়।


একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. মনাব্বর আলী (৪০), মো. মোমদেল আলী (৪২), মো. সরোয়ার হোসেন (৩৭), আবু সিদ্দিক (৩৯), মো. সাইদুর রহমান (৩৩), মো. রবিউল আলম (৪৫), মো. মানিক (৩৬), এনামুল হক (৩৫), মো. মনজু মিয়া (৩৮) ও মো. রবিউল হোসেন (২২)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ৩৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর