শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬



বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধারকৃত বাংলাদেশি এক জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৩ জানুয়ারি ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে। পরবর্তীতে ১৮ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে।

এ সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামের এক জেলে বোট থেকে সমুদ্রে পড়ে যান। তাৎক্ষণিকভাবে ভারতীয় কোস্ট গার্ড তাকে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। এ বিষয়ে তারা বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে।

পরবর্তীতে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা-এর মাধ্যমে উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় আনা হয় এবং সেখানে তাকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

এরপর গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড বোটযোগে জেলেকে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়। তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শরণখোলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, এ ঘটনা সমুদ্রসীমায় দায়িত্বরত ভারতীয় কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্কের একটি উদাহরণ। ভবিষ্যতেও উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর