বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন মারা গেছেন সিরাজগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকাপ চালক নিহত জয়পুরহাটে চার বছর ধরে পরিত্যক্ত স্বাস্থ্য কেন্দ্র ,সেবা চলছে ইউনিয়ন পরিষদে ঐতিহ্যবাহী মেলায় ঘোড়ার হাটে চমক ‘যুবরাজ’, দাম হাঁকছে ১১ লাখ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার একদিনের না, টোকা দিয়ে ফেলার চেষ্টা করো না’ কোনো দলের মানুষের কাছে এ কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন ঢাকার রাজপথে পথচারীকে পেটালেন মডেল মনিকা, সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,জসিম (২৬), আবুল হাসান (৩০),
রমজান (৩০), শাহিন (২২), জুয়েল (২১),
শহিদুল ইসলাম ফয়জুর (২৪), বিল্লাল (২২),
ফজলে রাব্বি (২৫), ভুট্টো (৪০), রাসেল (৩০),
সাইফুল ইসলাম (২৭), মমিন (২৯), মামুন (৩৭), সুমন (৩৮), মাহবুব (৩৮) ও হৃদয় (২০)। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জন,
মাদক মামলায় ৮ জন,চুরি মামলায় ১ জন,
পরোয়ান-১ জন(পরোয়ানা তামিল -৩ টি)। গ্রেফতারকালে ২৬৯ পাতা হেরোইন,২৪৪ পিস ইয়াবা ট্যাবলেট,২ কেজি ১৪০গ্রাম গাঁজা, ১ টি মদের বোতল,২ টি সামুরাই,২,২৬, অর্থ ৬৬০/-, ৩ টি মেমোরি কার্ড,৩৯ টি সিম কার্ড,
১ টি বাটন ফোন, ৬ টি স্মার্ট মোবাইল ফোন,
১ টি ডিজিটাল ওয়েট মেশিন উদ্ধার করা হয়।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. সোহেল (৩০), রহিদুল (৪০), মো. ইব্রাহিম (২৪), মো. রায়হান আকাশ (২০), মো. মজিব (২০) ও মো. রবিউল ইসলাম (২০)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল মঙ্গলবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর