শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে রেনু সোফা কর্ণার উদ্বোধন নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খানসামায় ২৬ হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী প্রদান

খানসামা ( দিনাজপুর) প্রতিনিধি: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি সেন্টারডাঙ্গা মহির উদ্দীন শাহ্ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ২৬ জন কোরআনের হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন শাহ্ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী আলোচক আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আফজাল হোসেন, গোয়ালডিহি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে কোরআনে হিফজ সম্পন্নকারী ২৬ জন শিক্ষার্থীর মাথায় আনুষ্ঠানিকভাবে পাগড়ী পরিয়ে দেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের সম্মাননা স্বরূপ টুপি উপহার প্রদান করা হয়।

বক্তারা হাফেজ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর