বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় দেশীয় অস্ত্রসহ যুবক আটক

মো: ছালেকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধি / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072



নাটোরের সিংড়া উপজেলায় যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক মোটরসাইকেল মিস্ত্রিকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বামিহাল বাজারে অবস্থিত একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান থেকে মোঃ আব্দুল্লাহ (২৯) নামের এক যুবককে আটক করা হয়। তিনি মুকুল হোসেনের ছেলে।

আটক আব্দুল্লাহের স্থায়ী বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দিয়ারবাঘল গ্রামে। বর্তমানে তিনি সিংড়া উপজেলার বামিহাল গ্রামে মিলনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পেশায় একজন মোটরসাইকেল মিস্ত্রি।

অভিযানকালে তার দোকান থেকে একটি দেশীয় পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় সিংড়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর