মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ
ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি: এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি: আসিফ মাহমুদ পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান আনসার মহাপরিচালকের কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  জয়পুরহাটে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার: ২৩ হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি, লাগবে ফিটনেস সনদ আজ পবিত্র শবেবরাত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬



কৃতিত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কোস্ট গার্ডের ৪০ জন সদস্যকে পদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার(০৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণি।

অনুষ্ঠানে বীরত্ব, সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের জন্য ৪০ জন কর্মকর্তা, নাবিক ও অসামরিক ব্যক্তিকে চারটি ক্যাটাগরিতে পদক প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পেয়েছেন ১০ জন, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) পেয়েছেন ১০ জন, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস) পেয়েছেন ১০ জন এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস) পেয়েছেন ১০ জন।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) শাখায় পদক পেলেন যারা


ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম, ক্যাপ্টেন মেহেদী হাসান, কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন, লে. কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর, লে. শাকিব মেহবুব, লে. মো. শফিউল আলম, মোহাম্মদ সফিউল্লাহ, মো. আরজুল ইসলাম, মো. নাছির উদ্দীন ও সাদ্দাম হোসেন।


প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) শাখায় পদক পেলেন যারা


ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ, ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান, লে. মো. রাফায়েল মনোয়ার উৎসব, লে. রাগিব তানজুম স্বর্ণীত, লে. সাব্বির আহমেদ, মো. আরিফ উজ জামান, মো. আবুল কালাম আজাদ, মো. মোশারফ হোসেন ও মো. বকুল হোসেন।


বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএমএস) সেবা শাখায় পদক পেলেন যারা

ক্যাপ্টেন শাহজাহান সিরাজ, ক্যাপ্টেন মোহাম্মদ আসাদুজ্জামান, ক্যাপ্টেন মাহবুব হাসান, কমান্ডার ফরহাদ খান, লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক, এ এস এম মঈন উদ্দিন, মিজানুর রহমান, মো. মুখলেছুর রহমান, হেলাল উদ্দিন ও মো. সারোয়ার জাহান।


প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএমএস) সেবা শাখায় পদক পেলেন যারা

লে. কমাডার মোহাম্মাদ নজরুল ইসলাম, লে. কমান্ডার আশরাফুল করিম খান রনবীর, লে. এইচ, এম, রাগিব, এম সাদিকুল ইসলাম, মো. মিনহাজুল ইসলাম, কায়েস ইসলাম, মো. রুবেল মিয়া, মো. কাউয়ার আলম, মো. মাসুদ কবির, মো. আব্দুল বাতেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত টহল ও উদ্ধার অভিযানের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের সহায়তাও করছে বাহিনীটি।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার সময় উপকূলীয় জনগণকে সচেতন করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে বাহিনীটির অবদান প্রশংসনীয়। রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনাতেও কোস্ট গার্ড দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তবর্তী নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষায়ও বাংলাদেশ কোস্ট গার্ডের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাহিনীটির প্রশংসা করেছে এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর