রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জামায়াত আমির ডাঃ শফিকুর রহমানের মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারীদের ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬


জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ও শাস্তির দাবীতে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছেন নারীরা। বুধবার দুপুর ১২টায় কর্মজীবী সচেতন নারীরা এ ঝাড়ু মিছিল করেছে। মিছিলটি বেলকুচি উপজেলার সোহাগপুর নুতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।


মিছিলে অংশ নেওয়া নারীরা হাতে বিভিন্ন প্লাকার্ড নিয়ে নানান শ্লোগান দেন। তারা “চাইতে পগলাম অধিকার, জামায়াত বলে বেশ্যা”, “চাইলাম হিস্যা, হয়ে গেলাম বেশ্যা” সহ নানা প্রতিবাদী শ্লোগান দেন।


মিছিলে অংশগ্রহনকারী নারীরা জানান, ১৯৭১ সালে জামায়াত যেমন আমাদের মা-বোনদের পাকিস্তানীদের হাতে তুলে দিয়ে লক্ষ লক্ষ মায়ের ইজ্জতহানি করেছে। স্বাধীনতার ৫৪ বছর পর আবারো তাদের মুখোশ আবার উন্মোচিত হয়েছে। তারা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার ক্ষুন্ন করে বেশ্যা বলে আখ্যায়িত করেছে। জামায়াতের কাছে নারীরা কখনো নিরাপদ নয়।


তারা বলেন, নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ সেই নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য মেনে নেওয়া যায় না। ডা. শফিকুরেরও মা ও মেয়ে রয়েছে। তাহলে তারাও কি বেশ্যা? জামায়াত আমিরের এসব নারী অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানাতে ঝাড়ু মিছিলে করছি আমরা। একই সাথে আমরা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাস্তি ও বিচার দাবী করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর