রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ
যুদ্ধের আগে প্রতিদিন ১০০ জাহাজ, অথচ গত ৫ মাসে হরমুজ পার হলো মাত্র ১৪৫৪টি খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি আগামী পাঁচদিন সারা দেশে বাড়তে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুসাল মেন্ডিস সন্ধ্যায় মাছ শিকারে বেরিয়েছিলেন, রাতে মিললো বুকে ছুরিবিদ্ধ মরদেহ দিনের বেলাতেই নামবে অন্ধকার, ১২১ বছর পর ১২ আগস্ট যে বিরল দৃশ্যের দেখা মিলবে ইউরোপে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? ২০২৩ সালে ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে অধিকাংশ প্রতিষ্ঠানই জানে না তাদের ওপর এআই নজর রাখছে, চালাচ্ছে হামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে ধানের শীষে ভোট দিবেন-টুকু

নিজস্ব প্রতিবেদকঃ / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া জীবন দিয়েছে। তাও হাসিনার কাছে মাথা নত করে নাই। হাসিনা তাকে জেলে পুড়ে রেখে চিকিৎসা না দিয়ে হত্যা করেছে। বেগম খালেদা জিয়ার জীবনের বিনিময়ে ভোটের সুযোগ এসেছে। তাই খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে ধানের শীষে ভোট দিবেন। বৃহস্পতিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শাহবাজপুর, চৌবাড়ী, বাশতলাসহ বিভিন্ন স্থানে গনসংযোগ ও নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, আগে ভোট হয়েছে আওয়ামীলীগ-বিএনপির। জামায়াত ছিল ৪ নম্বরে। এখন জামায়াত বিএনপির সাথে প্রতিদ্বন্ধিতা করছে। আর জামায়াত ভোটের লোবে ইসলামের নামে ধর্ম বিক্রি করে বেড়াচ্ছে। ভোটের জন্য ধর্মকে বিনিময় করছে। কোরআনের নির্দেশ অমান্য করছে। তারা জান্নাত বিক্রি করছে। অথচ জান্নাতের মালিক আল্লাহ তায়ালা। কবরে গেলে নাকি দাঁড়িপাল্লায় ভোট দিছেন কিনা জিজ্ঞেস করা হবে বলে মানুষকে ধোকা দিচ্ছে। তাই মা-বোন আপনারা কেউ মোনাফেকী জামায়াতের ধোকায় পড়বেন না। ১২ তারিখে সারাদিন ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। ধানের শীষ জয়ী হলে এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেকার সমস্যা, নারীদের স্বাবলম্বী, শিক্ষা ও আইসিটিসহ সকল সেক্টরে উন্নয়ন করা হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের হাজার হাজার বিএনপিসহ সাধারন মানুষ নির্যাতিত হয়েছে। জেল খেটেছে। আমিও জেল খেটেছি। আমাকে ৯ বছর সাজা দেয়া হয়েছিল। বিদেশে একা জীবনযাপন করেছি। একা জীবনযাপন করা কতো কস্ট তা যারা পালিয়ে থাকে তারাই বোঝে। তাই সকলকে ঐকবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সকলে মিলে একটি সুন্দর দেশ গড়তে হবে।
গনসংযোগকালে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফৌরদৌস রহমান, সাবেক সাধারন সম্পাদক উত্থান সেখ, জেলা জজকোর্টের পিপি এ্যাড. রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর