বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬



জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি এ স্লোগান ধারণ করে সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।

এ দিবস উদযাপন উপলক্ষ্যে পবিত্র কুরআন তেলাওয়াত, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজনে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে উদ্বোধন করা হয়।

পরে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

তিনি বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আলোকিত মানুষ হতে হলে একাডেমিক বই পড়ার পাশাপাশি বেশি করে সবাইকে ভালো ভালো বই পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই। বিশেষ করে শিশু-কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের লাইব্রেরিমুখী হতে হবে এবং পরিবার থেকে ভালো বই পড়ার জন্য অভিভাবকদের উৎসাহিত করা এবং নিজ বাড়িতে লাইব্রেরি গড়ে তোলার আহ্বান জানান ।

সিরাজগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান মো. সজিব আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, সালেহা বেগম স্মৃতি পাঠাগারের পরিচালক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, কামারখন্দ বেগম রোকেয়া হরমুজ আলীমিয়া স্মৃতি পাঠাগারের প্রফেসর রেজাউল করিম রাজা, আব্দুল লতিফ গণপাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, সিরাজগঞ্জ পাবলিক লাইব্ররীর লাইব্রেরিয়ান স্বপনা খাতুন প্রমুখ।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, বই পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৪১ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর