রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান-ট্রাক সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার  সকাল প্রায় ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন। সংঘর্ষে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গুরুত্বর আহতদের মধ্যে  অটোভ্যান চালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফসহ আরও একজন যাত্রী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর