বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় বালির ড্রাম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে কিশোর নিহত

সিংড়া ( নাটোর) প্রতিনিধি: / ২৪০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬



নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে বালির ড্রাম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে জিসান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জিসান উপজেলার কালিগজ্ঞ গ্রামের ইসরাফিলের ছেলে ও তিনি ওই গ্রামে তার নানার বাড়িতে থাকতেন। সে একটি বালিবাহী ড্রাম ট্রাকে হেলপার হিসেবে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, জিসান ও চালক রাকিব বালি বোঝাই করে ড্রাম ট্রাক নিয়ে কলম ইউনিয়নের সূর্যপুর এলাকায় যাচ্ছিলেন। সূর্যপুর এলাকায় পৌঁছালে রাস্তার জায়গা নিচু হওয়ায় ট্রাকের চাকার নিচে ইট দিয়ে ঠেকা দিতে বলেন চালক। এ সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি এগিয়ে গিয়ে জিসানের শরীরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর