বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ধানের শীষের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ শহরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহরের বড়বাজার, মাছ পট্টি, ভাসানী কলেজ রোড এলাকায় এ গনসংযোগ করেন। এসময় নেতাকর্মীরা বাজারের মানুষ ও দোকানদারের কাছে ধানের শীষের লিফলেট বিতরন করেন এবং দেশের উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।


গনসংযোগকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের ছয়টি আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ছয়টি আসনেই জনগন স্বতস্ফ’র্ত ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানকে উপহার দিবেন। তিনি বলেন, জামায়াত যেমন ১৯৭১ সালে নারীদের ইজ্জত হনন করেছে তেমনি ২০২৬ এসেই নারীদের বেশ্যা বলে মন্তব্য করেছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কবরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিছেন কিনা প্রশ্ন করা হবে। দেশের মানুষ জামায়াত ইসলামীর এসব ধোকাবাজি কথা বুঝতে পেরে জনগন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগন এখন ধানের শীষের পক্ষে ভোট দিতে উদগ্রীব হয়ে রয়েছে।

গনসংযোগকালে সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদত হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর