শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ঢাকা-১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ১৬ পুলিশ সদস্য আহত: ডিএমপি কমিশনার পল্লবীতে আমিনুল হকের পক্ষে ব্যাপক গণসংযোগ মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে – মাওলানা রফিকুল ইসলাম খান স্বাধীনতার পর এত বড় নারী মিছিল দেখিনি মাঘের শেষে কি আসবে শৈত্যপ্রবাহ? ৪৪তম বিসিএসের গেজেটে বাদ পড়লেন ১৮৬ প্রার্থী নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার নির্দেশ আনসার মহাপরিচালক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে – মাওলানা রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ -৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকল দলকে সমান সুযোগ দিতে হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। কেউ কেউ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করেছে। সহিংসতা করার চেষ্টা করছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বাঙ্গালা ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কোন কোন উপদেষ্টাকে একটি দলের পক্ষে কথা বলতে দেখা যাচ্ছে। যা অত্যান্ত দুঃখজনক। দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে নেতাকর্মীদের নির্বাচনী কাজে বাধা দেয়া হচ্ছে। হামলা করা হচ্ছে নারী কর্মীদের উপর। উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় বিএনপির লোকজন ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।

তিনি বলেন, রাস্ট্র পরিচালনার সুযোগ পেলে মা- বোনেরা সর্বোচ্চ মর্যাদায় বসবাস করবে। মা-বোনেরা অফিস, আদালত, ব্যাংক, বীমায় নিরাপত্তার সাথে চাকরি করবে। যেখানে গ্রাহক হিসেবে মা-বোনেরাই থাকবে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান থাকলে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারবে।

তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ন্যায় ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিন। এবং গণভোটে ‘হ্যা’ পক্ষে রায় দিন যাতে করে নতুন করে কেউ স্বৈরাচারী হবে না পারে।

বাঙ্গালা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম বুলবুল সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, সিরাজগঞ্জ বারের সদস্য এডভোকেট আবু তালেব, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর