বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ স্বর্ণ রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

পাবনা প্রতিনিধি: / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। মনোনয়ন পাওয়ার পর থেকেই ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। প্রতিদিনই বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন। শুনছেন সমস্যা ও সম্ভাবনার কথা।

জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে বিএনপির পরিক্ষিত নেতা হাসান জাফির তুহিন। প্রতিদিনই বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন। গণসংযোগকালে কৃষিবিদ হাসান জাফির তুহিন এলাকার মামলা হামলার শিকার নিরীহ লোকজনের বিভিন্ন সমস‍্যাসহ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সংক্রান্ত নানা বিষয়ে এলাকাবাসির কথা শোনেন। ভোটের সমীকরণে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি।

কৃষিবিদ তুহিন বলেন, ‘‘পাবনা-৩ আসনে বিএনপি ও ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘবছর ধরে চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুরের মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি। এবার দেশ নেতা তারেক রহমান আমার মাধ‍্যমে আমার নির্বাচনী এলাকার মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনারা ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এলাকায় উন্নয়নের সুযোগ করে দিবেন।’’

কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি আরও বলেন, ‘‘আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, মামলাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেয়া হবে। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি।’’

তিনি ধানের শীষে রায় দিয়ে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সর্বস্থরের জনসাধারণের সেবা করার সুযোগ করে দেয়ার আহবান জানান ভোটারদের প্রতি।

স্থানীয়রা বলছেন, ‘‘কেন্দ্রীয় নেতা এবং সর্বমহলে গ্রহণযোগ্য হওয়ায় এলাকার বিভিন্ন সমস‍্যাসহ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সংক্রান্ত নানা বিষয় তুহিন ভাইয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদী আমরা।’’

উল্লেখ্য, চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর নিয়ে গঠিত পাবনা-৩ আসন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮জন পার্থী, এই আসেনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ৯০২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর