রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
নেছারাবাদে গলা কেটে যুবককে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার ঈদে বাসা ফাঁকা থাকলে থানায় রাখা যাবে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী: ডিএমপি কমিশনার সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল সলঙ্গায় আরিফ প্রি-ক্যাডেট স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাইভে এনসিপি নেতাকে জুতাপেটার হুমকি, জিমের সদস্যপদ স্থগিত মির্জা আব্বাসকে কাল সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন টিপু রায়গঞ্জে এএসআইকে পিটিয়ে আহত করার অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ৬ টি আসনের বিএনপি-৫, জামায়াত ১

নিজস্ব প্রতিবেদক: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বিএনপি মনোনীত প্রার্থী এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। আসনগুলোর মধ্যে-
সিরাজগঞ্জ-১ (সদরের ৪টি ইউনিয়ন ও কাজিপুর উপজেলা) বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬শত ১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতের মো. শাহিনুর আলম পেয়েছেন ১লাখ ৮ হাজার ৮শত ১৫ ভোট। দুজনের ভোটের ব্যবধান মাত্র ৭ হাজার ৭শত ৯৮ভোট।

সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১লাখ ৭৭ হাজার ৫শত ৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ৭শত ৯৭ ভোট পেয়েছেন। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৩৮ হাজার ৭শত ৮১ ভোট।

সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪শত ৩০ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহা: আব্দুর রউফ সরকার পেয়েছেন ১লাখ ১৬ হাজার ৮শত ২ ভোট। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৫৭ হাজার ৬শত ২৮ ভোট।
সিরাজগঞ্জ- ৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮শত ৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২শত ৭৮ ভোট। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৫শত ৯৪ ভোট।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১লাখ ৩৪ হাজার ৯শত ৮৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম পেয়েছেন ১লাখ ৬ হাজার ৮শত ৫ ভোট। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান ২৮ হাজার ১শত ৮৪ ভোট।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম. এ মুহিত বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫শত ৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী এনসিপি মনোনীত প্রার্থী এস.এম.সাইফ মুস্তাফিজ পেয়েছেন ১লাখ ৩ হাজার ৮ শত ৮৪ ভোট। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৬৭ হাজার ৬শত ২৪ ভোট।

জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. আমিনুল ইসলাম বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেছেন।

প্রসঙ্গত, সিরাজগঞ্জের ৬টি আসনে ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। এদের মধ্যে ২৭জন প্রার্থী জামানত বাতিলযোগ্য ভোট পেয়েছেন। এছাড়াও প্রতিটি আসনে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর