সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি সমর্থিত রফিক-কর্নেল পরিষদ নির্বাচনে এগিয়ে রয়েছেন। তাদের নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা কায়েম ও প্রভাবমুক্তকরন বিচার ব্যবস্থার কারনে ভোট দেয়ার জন্য সাধারন আইনজীবীরা ঐক্যব্ধ হয়েছেন বলে অনেক আইনজীবীরা জানিয়েছেন। এবার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল রয়েছেন সভাপতি পদে শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার, সহ-সভাপতি আলিমুল হক, রবিউল হাসান, সাধারন সম্পাদক মো হুমায়ুন কবীর কর্নেল, সহ-সাধারন সম্পাদক পদে মরিয়ম রহমান উর্মি, গ্রহন্থাগার সম্পাদক পদে রবিউল আলম সেখ, সহ-গ্রন্থাগার সম্পাদক পদে মো সোলায়মান হোসেন মুন্না, সাংস্কৃতিক ও ক্রীগড়া সম্পাদক পদে জাকারিয়ার হোসেন জাকির, কোষাধ্যক্ষ পদে হেদায়েত উল্লাহ হীরা, হিসাব নিরীক্ষক পদে আনিছুর রহমান, সহ-হিসাব নিরীক্ষক পদে আব্দুল আলীম, নির্বাহী সদস্য পদে আমান উল্লাহ মন্ডল, আবুল কাশেম-৪ এনামুল করিম শাহীন, ইমদাদুল করিম শাহীন, সেরাজুল ইসলাম আকন্দ ও আবুল কালাম আজাদ-১ প্রতিদ্বন্ধিতা করছেন।
প্যানেলের সাধারন সম্পাদক প্রার্থী মো. হুমায়ুন কবির কর্নেল জানান, এবার বিএনপি সমর্থিত প্যানেলের নির্বাচনের লক্ষ্য হচ্ছে দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা কায়েম ও প্রভাবমুক্তকরন, আইনজীবীগনের কষ্টার্জিত আমানত স্বরুপ অর্জিত অর্থ সংরক্ষন নিশ্চিতকরন, সমিতির কল্যাণ তহবিলের ফান্ড বৃদ্ধিকরণ এবং সে অনযায়ী স্লাব বৃদ্ধিকরণ, আইনজীবি সমিতির ওয়াশরুম স্থানান্তরসহ অত্যাধুনিকরনের উদ্যাগ গ্রহন এবং নিশ্চিতকরণ, চীফ জুডিশিয়াল বিল্ডিং থেকে জেলা জজ আদালতের মধ্যে সংযোগ সেতু স্থাপনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহন ও নিশ্চিতকরণ, বারের ক্যান্টিনকে বহুতল ভবনে উন্নতিকরণ বারের সামনের পানি নিষ্কাশনের ব্যবস্থাকে ভালো করার উদ্যোগ গ্রহন এবং শাহজাদপুরের চৌকি বারের অধিকতর উন্নয়ণ সহ আইনজীবীদের সকল সমস্যা দুরীকরন। এ ছাড়াও বিএনপি যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে সেহেতু বিএনপি সমর্থিত প্যানেল জয়ী হলেও এসব কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব।
সাধারন আইনজীবীরা জানান, এ বছর বিএনপি প্যানেলকে বিজয়ী করার জন্য আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচনে সকলেই বিএনপি সমর্থিত প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করবেন।