রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেগম খালেদা জিয়ার জন্য উপহার নিয়ে গেলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন!

নিজস্ব প্রতিবেদকঃ / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য ৬৬নং বেংনাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আম্বিয়া বেগম। যথারীতি ভোটের লাইনে দাঁড়ান। এপর প্রসব বেদনা ওঠলে তাকে ভোটকেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান মহিলারা। সেখানেই কন্যা সন্তান জন্মদেন ওই নারী। পরিবারটি বিএনপির সমর্থক। পরিবারটি বেগম খালেদা জিয়াকে ভালবাসেন। তাই মেয়েটির নাম রাখেন বেগম খালেদা জিয়া। ঘটনাটি সিরাজগঞ্জ জেলা প্রশাসন জানতে পারেন। তাৎক্ষনিক তারা সিদ্ধান্ত নেন মেয়েটির পরিবারের পাশে দাঁড়াবেন। এ জন্য রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম আম্বিয়ার বাড়ীতে ছুটে যান। মেয়েটিকে তারা দেখেন এবং তার জন্য উপহার তুলে দেন। একই সঙ্গে ভোটের পরিবেশ সুষ্ঠ হওয়ায় গর্ভবর্তী হয়েও ভোটকেন্দ্রে ভোট দিতে যাবার জন্য তার পাশে সবসময় জেলা প্রশাসন থাকবেন বলে ঘোষনা দেন। একই সঙ্গে মেয়েটির ডাকনাম হিসেবে ত্রয়ী রেখে একটি ইউনিক নম্বর দিয়ে জন্ম নিবন্ধন করে দেন। শিশুটির নাম হলো বেগম খালেদা জিয়া ওরফে ত্রয়ী।

বেগম খালেদা জিয়ার মা আম্বিয়া বেগম জানান, আমাদের পরিবার পুরোপুরি বিএনপির সমর্থক। সকলেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালবাসেন। এ কারনে ভোরেই ভোটকেন্দ্রে গিয়েছিলাম। লাইনে দাঁড়ানোর পর প্রসব বেদনা ওঠলে অন্যান্য মহিলারা আমাকে ক্লাস রুমে নিয়ে যান। পরে কন্যা সন্তান জন্ম গ্রহন করেন। যেহেতু বেগম খালেদা জিয়াকে ভালবাসি তাই তার নাম অনুসারে মেয়ের নাম বেগম খালেদা জিয়া রেখেছি।
শিশুটির বাবা শরিফুল ইসলাম জানান, যেহেতু নির্বাচনের দিন সুষ্ঠ পরিবেশ ছিল। সকলেই ভোট দিতে গেছে। আমার স্ত্রীও ভোট দিতে গিয়েছিল। প্রসব বেদনা ওঠলে তিনি কন্যাসন্তান প্রসব করেন। বেগম খালেদা জিয়াকে ভালবাসি তাই মেয়ের নাম বেগম খালেদা জিয়া রেখেছি। আমরা খুব আনন্দিত।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, আমরা একটি অবাধ ও সুষ্ঠ পরিবেশে নির্বাচনের আয়োজন করতে পেরেছি বলেও একজন গভবর্তী মা ভোটকেন্দ্রে যেতে পেরেছে। আমরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখেছি। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মেয়ে ও তার মায়ের জন্য পুষ্টিকর খাবার ফল, শিশুর জন্য পোশাসক সামগ্রীসহ নগদ অর্থ উপহার নিয়ে তার বাড়ীতে এসেছি। আমরা তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। আমরা ঘোষনা দিয়েছি জেলা প্রশাসন সবসময় মেয়েটির পাশে থাকবে। একই সাথে আমরা ডাকনাম হিসেবে মেয়েটির নাম ত্রয়ী রেখে একটি ইউনিক নম্বর দিয়ে জন্মনিবন্ধ করে দিয়েছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর