বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ

নিজস্ব প্রতিবেদক: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬



মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে নারিকেলবাড়ীয়া উচ্চ বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা।

শনিবার (২১ফেব্রুয়ারি) সকালে যশোর জেলার বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অপূর্ব কুমার ঘোষ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির চেতনায় চির অম্লান হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করার আহ্বানও জানান তিনি।

মহান একুশে ফেব্রুয়ারি শুধু শোকের নয়, গৌরবেরও দিন জানিয়ে তিনি বলেন, ভাষা শহীদদের রক্তে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করাতে হবে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃকোহিনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক বায়েজিদ বোস্তামী, উজ্জ্বল কুমার মন্ডল, অপূর্ব কুমার ঘোষ, মোঃ ইমরুল হোসেনসহ প্রমুখ।

এছাড়াও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াস শাহ,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক রিপন কুমার সাহা।

প্রসঙ্গত, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেকে। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলা ভাষা পায় রাষ্ট্রভাষার মর্যাদা, যা পরবর্তীতে জাতির স্বাধীনতা আন্দোলনের পথ সুগম করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর