বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় ৩৩ হাজার মানুষ পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ শেরপুরে কিশোরকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ গ্রেফতার ১ গাজীপুরে কারখানায় চাঁদাবাজি ও হামলায় সুপারভাইজারসহ তিন শ্রমিক আহত যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২ মাদকের টাকা না পেয়ে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৪ সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি নাচনমহলে তদন্ত চলাকালে হামলার অভিযোগ সিংড়া পৌরসভায় ৪হাজার ৬২৫ পরিবার পেল ঈদুল ফিতরের ভিজিএফ চাউল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে যথাযথ মর্যাদায় ভাষা দিবস পালন  

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২৬  পালন করেছে। ২১শে ফেব্রুয়ারি  শনিবার ভোরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের আয়োজনে অত্র কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত এবং শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে সকালে শিক্ষক মিলনায়ন কক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও বাংলা ভাষার যথাযথ গুরুত্বের উপর বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ   ও বিশিষ্ট শিক্ষানুরাগী  প্রফেসর  মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথির  বক্তব্য রাখেন অত্র  কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক পদার্থ বিজ্ঞান বিভাগের  অধ্যাপক ড. মোহাম্মদ  আবুল বাশার ।সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান  সহযোগী অধ্যাপক  ড. মাহবুবুল আলম।  ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন  সহযোগী অধ্যাপক ড.আব্দুর রহমান,  বাংলা বিভাগের বিভাগীয় প্রধান  –   সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ  জাহাঙ্গীর আলম,পদার্থ বিজ্ঞান বিভাগের  সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম ,ইতিহাস বিভাগের  সহযোগী অধ্যাপক মুহাম্মদ  আতাউর রহমান,  সহকারী অধ্যাপক  মুহাম্মদ হাবিবুর রহমান
প্রভাষক শিবু চন্দ্র অধিকারী,মোঃ রফিকুল ইসলাম , আবু তালিব প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর