রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
নেছারাবাদে গলা কেটে যুবককে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার ঈদে বাসা ফাঁকা থাকলে থানায় রাখা যাবে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী: ডিএমপি কমিশনার সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল সলঙ্গায় আরিফ প্রি-ক্যাডেট স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাইভে এনসিপি নেতাকে জুতাপেটার হুমকি, জিমের সদস্যপদ স্থগিত মির্জা আব্বাসকে কাল সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন টিপু রায়গঞ্জে এএসআইকে পিটিয়ে আহত করার অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় রাত ১২টা ১ মিনিটে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে পৌর শহরের কোর্ট মাঠ কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কর্মসূচি। গভীর শ্রদ্ধা ও নীরবতার আবহে সর্বস্তরের মানুষ শহিদ মিনারে সমবেত হয়ে বাংলা ভাষার জন্য আত্মদানকারী মহান ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে শহিদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এ সময় তিনি ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণ।

শহিদ মিনার প্রাঙ্গণে এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মরণ করেন, কেউ ফুলেল শ্রদ্ধায় মাথা নত করেন, আবার কেউ বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’সহ দেশাত্মবোধক সংগীতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর