রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ
নেছারাবাদে গলা কেটে যুবককে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার ঈদে বাসা ফাঁকা থাকলে থানায় রাখা যাবে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী: ডিএমপি কমিশনার সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল সলঙ্গায় আরিফ প্রি-ক্যাডেট স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাইভে এনসিপি নেতাকে জুতাপেটার হুমকি, জিমের সদস্যপদ স্থগিত মির্জা আব্বাসকে কাল সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন টিপু রায়গঞ্জে এএসআইকে পিটিয়ে আহত করার অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে বিদ্যুৎ মন্ত্রী টুকুর ফুলেল শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬



শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবল উপলক্ষে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে সিরাজগঞ্জ বাজার ষ্টেশনস্থ মুক্তির সোপানে তিনি এ ফুলেল শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারী হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান। সেদিনই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল এই বাংলাদেশ একটি স্বাধীন স্বত্ত্বা হবে। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সেই লড়াই ২১ শে ফেব্রুয়ারী শুরু হয়েছিল ৭১ এ শেষ হয়েছে। ভাষা দিবসে নতুন প্রজন্মের কাছে বার্তা হলো-নিজের মাতৃভাষাকে সবার উপরে রাখতে হবে এবং নিজের মাতৃভাষাকে রক্ষা করতে হবে। ২১শ আমাদের এটাই শেখায়। এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও ইকবাল হাসান টুকুর একমাত্র ছেলে আবেদ মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রীর ফুলেল শ্রদ্ধাশেষে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপারের পক্ষে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ফুলেল শ্রদ্ধা জানান। এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।









আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর