বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় ৩৩ হাজার মানুষ পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ শেরপুরে কিশোরকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ গ্রেফতার ১ গাজীপুরে কারখানায় চাঁদাবাজি ও হামলায় সুপারভাইজারসহ তিন শ্রমিক আহত যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২ মাদকের টাকা না পেয়ে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৪ সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি নাচনমহলে তদন্ত চলাকালে হামলার অভিযোগ সিংড়া পৌরসভায় ৪হাজার ৬২৫ পরিবার পেল ঈদুল ফিতরের ভিজিএফ চাউল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসির অপসারণ দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠ সরিষা ব্যবসায়ীদের কাছে ঘুষ নিয়ে ভাড়া দেবার প্রতিবাদে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরেে বিরুদ্ধে অভিযোগ তুলে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিক্ষুব্ধরা ওসির অপসারণ দাবিতে নানান স্লোগান দেন।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সলঙ্গা থানা মাঠ থেকে স্থানীয়রা মিছিলটি বাহির হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সলঙ্গা থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সলঙ্গা থানা খেলার মাঠ ওসি নিজেই ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। সে নিজেই স্থানীয়দের ১০ মিনিটের মধ্যে মাঠ ত্যাগ করতে হবে বলে হুমকিও দেন। হুমকির ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বাহির করেন। এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় বিএনপির নেতা আলাউদ্দীন বলেন, থানা মাঠটি আমাদের খেলার মাঠ ওসি অবৈধ ভাবে লিজ দিয়ে,আমাদের ছেলেদের কে এখানে খেলতে দিবে না। আমদের অবস্থান করতে দিবে না। আমরা দুই গ্রামবাসী চাই এই খেলার মাঠটি যেন ভাড়া না দেওয়া হয়। এবং ওসির আমরা অপসারণ চাই। আমাদের তিনি হুশিয়ারি দিয়েছেন আমরা জানি মাঠে প্রবেশ না করি।
তিনি আরো বলেন, আমাদের খেলার মাঠে আমাদের ছেলেরা খেলবে এটাই আমাদের দাবী। এবং সলঙ্গা থানার ওসির প্রত্যাহারে দাবী জানাচ্ছি।

সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, থানা মসজিদের একটি মাঠ আছে। এই মাঠে সরিষা ব্যবসায়ীরা সরিষা শুকায় বিনিময়ে কিছু টাকা মসজিদে দেয়। ইতিপূর্বে কিছু লোকজন ঐ হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চায় যে চাঁদা চায় এই টাকা পয়সা আমাদের দেন। গত কাল আমরা মিটিং করে এই ব্যবসায়ীর মানে তাদের কে ৬০ হাজার টাকা লিজ দিয়েছি।মাঠে সরিষা শুকাইবে বিনিময়ে মসজিদে টাকা দিবে। আজ যখন শুখাচ্ছে কিছু লোক জন আসছে তখন আমরা বলেছি ভাই এইটা থানা মসজিদের জায়গা, শুরু থেকেই এইটা থানা মসজিদের দখলে। এই মসজিদের উন্নয়ন এইটা দেওয়া হইবে। এইটা তাদের করতে দেই নাই বলে আমার নামে স্লোগান দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর