বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান; সহায়তায় আনসার, আটক ৩ বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী যুবক নিহত মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুরে গ্রেফতার নিখোঁজের এক বছর পর কিশোরী উদ্ধার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার,বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার ৮২ লাখ টাকা দুর্নীতির মামলায় শিক্ষক হাসান ইমামের সাজা দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি, পিপিএম পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়াকে সন্ত্রাস, দুনীতি ও মাদকমুক্ত আধুনিক সিংড়া গড়ে তুলতে চাই: এমপি আনু

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোরের সিংড়ায় গ্রামের সাধারণ মানুষের সাথে এক কাতারে বসে ইফতার করলেন নাটোর-৩ (সিংড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিংড়া উপজেলার শৈলমারি গ্রামবাসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

এসময় গ্রামের কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাতারে বসে একসঙ্গে ইফতার গ্রহণ করেন এ সংসদ সদস্য।

এসময় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু বলেন, আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। আগামী ৫ বছর সাধারণ মানুষের সেবা করতে পারি দোয়া করবেন। প্রাণের সিংড়াকে সন্ত্রাসমুক্ত, দুনীতিমুক্ত এবং মাদকমুক্ত করতে চাই। এবং একটি আধুনিক সিংড়া গড়ে তুলতে চাই। সেজন্য সব সময় আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সুখে-দুঃখে একসঙ্গে থাকতে পারি।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সারফুল ইসলাম বুলবুল, সিংড়া উপজেলা বিএনপির সদস্য শামীম হোসেন, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফসার উজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর