বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অধিনায়ক হয়ে পর্তুগালের স্কোয়াডে ফিরছেন রোনালদো

প্রতিবেদকের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

নিষেধাজ্ঞার কারণে পর্তুগালের সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১৪৩) ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রুনো ফার্নান্দেজ-জোয়াও নেভেসরা।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে মার্চের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। যেখানে সিআরসেভেন অধিনায়ক হিসেবে ফেরার কথা রয়েছে।

মার্চের শেষ সপ্তাহে পর্তুগালের দুটি ম্যাচের আগে অবশ্য যথেষ্ট সময় আছে। সে কারণে দেরি হবে স্কোয়াড ঘোষণায়ও। তবে আসন্ন দুটি ম্যাচে পর্তুগালের ২৬ সদস্যের দলে রোনালদোর হাতে নেতৃত্বের আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হবে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ইএসপিএন। আগামী ২৯ মার্চ আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো এবং ১ এপ্রিল আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে রবার্তো মার্টিনেজের দল।

আসন্ন দুই ম্যাচের পারফরম্যান্স অনুযায়ী ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য স্কোয়াড চূড়ান্ত করা হবে বলে সম্প্রতি জানিয়েছেন পর্তুগিজ কোচ। মার্টিনেজ বলেন, ‘আমাদের ৪০ ফুটবলার আছে, তাদের প্রত্যেকেই বিশ্বকাপের তালিকায় নিজের নাম যুক্ত করতে পারে। মার্চের দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যাতে এই তালিকাটি ২৬ জনে কমিয়ে আনা যায়। এসব ম্যাচ আমরা শুধু খেলার জন্য খেলব না, আমাদের (বিশ্বকাপ) প্রস্তুতির জন্য বেশ জরুরি।’

২০২৫ সালে পেনাল্টি শ্যুটআউটে স্পেনকে হারিয়ে পর্তুগালকে শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোনালদোর। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে ষষ্ঠ আসর খেলতে নামবেন। বিশ্বকাপে তারা ‘কে’ গ্রুপে পড়েছে উজবেকিস্তান, কলম্বিয়া ও ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ১–এ বিজয়ী দলের সঙ্গে। প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে ১৭ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে রোনালদো-ফার্নান্দেজ-সিলভারা। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

প্রসঙ্গত, ৪১ বছর বয়সী তারকা রোনালদো বর্তমানে ছুটছেন পেশাদার ক্যারিয়ারের ১০০০তম গোলের পথে। জাতীয় দল ও আল-নাসর ক্লাব যেখানেই সুযোগ পাচ্ছেন বয়সের গণ্ডি পেরিয়ে তিনি গোল করে চলেছেন। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৬২। জাদুকরি মাইলফলক থেকে মাত্র ৩৮ গোল দূরে আছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর