মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পহেলা বৈশাখ উদযাপন কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসব গাজীপুরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের সাফল্য: ৬টি অবৈধ জালসহ বোট জব্দ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মাদকসহ ১০ চোরাকারবারি গ্রেফতার উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নববর্ষে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাঙালি জাতির সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ।বাংলা সনের ১৪৩৩ বঙ্গাব্দ শুভ বাংলা নববর্ষ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে কাজিপুরে অবস্থিত সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট।
১৪এপ্রিল) পহেলা বৈশাখ দিবসটি উপলক্ষে সকালে বাঙালির সংস্কৃতির বিভিন্ন উপকরণ নানা রংবেরং এর ফেশটুন প্লে কার্ড সম্বলিত একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা প্রতিষ্ঠান চত্ত্বর থেকে কাজিপুর – সিরাজগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মিলনায়তনে এসে সমবেত হয়। উক্ত শোভাযাত্রার অংশ নেয় কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নাসির উদ্দীনসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

দিনব্যাপী এ আয়োজনে ছিল যমুনা পান্তা ঘর ও বৈশাখী ফুচকা ঘর নামে দুটি স্টল উদ্বোধন করা , সকালে সকলের উপস্থিতিতে পান্তা ইলিশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার ও সমবায় অফিসার খালেদুজ্জামান খান সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর শাহ মুহাম্মদ নুরুল আহসান, ইন্সট্রাক্টর জনাব মোঃ শফিকুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর জনাব মোঃ শরিফুল ইসলাম ও মোঃ আল আমিন মিয়াসহ প্রমুখ।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেষে অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর