শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : জামায়াত হলিউড সিনেমার পোস্টার হুবহু নকলের অভিযোগ, ট্রোলের মুখে আলিয়ার ‌‘আলফা’ কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্য বাড়ায় : সিপিডি বিশ্বকাপ টিকেটের মূল্য নিয়ে বিতর্কে নতুন হাওয়া বাগমারায় সাপের কামড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবতাবিবর্জিত : নাহিদ ইসলাম রাজশাহীতে দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল-সহ গ্রেফতার-২ সুন্দরবনে অপহরণের ৩ দিন পর বনবিভাগের বেতার চালকসহ তিনজনের মুক্তি প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল-সহ গ্রেফতার-২

রাজশাহী প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

রাজশাহী নগরীর বেলপুকুর থানার একটি ক্লু-লেস দস্যুতা মামলার তদন্তে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃত আব্দুর রহমান ওরফে ডাবলু (৩৫) ও আবু সাদাত মোঃ সায়েম ওরফে মিলনের (৪৮) দেওয়া তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় অভিযান চালিয়ে দস্যুতার ঘটনায় ব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এর আগে, গত (১৪ এপ্রিল) বেলপুকুর থানার উত্তর কাজীরপাড়া এলাকায় দৃর্বৃত্তরা একটি দুধবাহী লরির চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা হলে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার ৩৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিকে গ্রেফতার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মুখপাত্র।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর