বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ জন নারী-পুরুষ গ্রেফতার বেবিচক সদরদফতর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে গুরুত্ব, নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দিকনির্দেশনা মহাপরিচালকের কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কাজিপুর থানা পুলিশের প্রচেষ্টায় সিরাজগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধা জয়পুরহাটে আলুর বাজারে ‘ধস’বস্তায় ৩০০ লস রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান শেরপুরে নিয়মিত সাব-রেজিস্ট্রার নেই, দলিলে জট ও ভোগান্তি, কার্যালয়ের সামনে সেবাগ্রহীতাদের মানববন্ধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে বেসরকারি রেসিডেন্সিয়াল কলেজের উদ্বোধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

চর এলাকার    শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নবনির্মিত হাজী আব্দুল মজিদ মন্ডল  রেসিডেন্সিয়াল কলেজের উদ্বোধন করা হয়েছে।১২ জুন শুক্রবার বাদ জুমা কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের  জজিরা এলাকায়  নতুন কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন
 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -১ (কাজিপুর)  সাংসদ সেলিম রেজা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে এবং   ফলক উন্মোচনের মাধ্যমে কলেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। এই কলেজ শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম নুরুল ইসলাম সুমন। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক স্বপন ও বিএনপি নেতা জাহিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম,আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ  চালিতাডাঙ্গার পরিচালনা কমিটির সভাপতি  গোলাম মোস্তফা গোলাপ  প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই রেসিডেন্সিয়াল কলেজ এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ভবিষ্যতে দক্ষ ও আদর্শ নাগরিক গড়ে তুলতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর