বাঙালি জাতির সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ।বাংলা সনের ১৪৩৩ বঙ্গাব্দ শুভ বাংলা নববর্ষ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ।
(১৪এপ্রিল) পহেলা বৈশাখ দিবসটি উপলক্ষে সকালে বাঙালির সংস্কৃতির বিভিন্ন উপকরণ নানা রংবেরং এর ফেশটুন প্লে কার্ড সম্বলিত একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে কলেজ মিলনায়তনে এসে সমবেত হয়। উক্ত শোভাযাত্রার অংশ নেয় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রফেসর রেজাউল করিমসহ অধ্যাপক, সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক, প্রভাষক ও কলেজের শিক্ষার্থীবৃন্দ। পরে কলেজ মিলনায়তনের সামনে দিবসটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন , কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রফেসর রেজাউল করিম। তিনি বক্তব্যে বলেন “পহেলা বৈশাখ চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বেজে উঠে বৈশাখের আগমনী গান। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ।আবহমান কাল থেকে বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যে লালিত সর্বজনীন উৎসব। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সর্বজনীন।প্রভাষক ফিরোজ হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক- প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক
রফিকুল ইসলাম, মোহাম্মদ আতাউর রহমান,ড. মাহবুবুল আলম, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সহকারী অধ্যাপক জিনাতুন্নেসা, প্রভাষক শিবু চন্দ্র অধিকারী, মোঃ ফিরোজ হাসান, আরমান হোসাইন, খন্দকার শিহাব , লিটন আহমেদ খান, তানজিলা আক্তার পুঁথি, রণজিৎ কুমার রায়, আবু তালিব, শাকিল মিঞা ও প্রভাষক সোহানা শারমিন সম্পাসহ শিক্ষার্থীবৃন্দ।