শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
-সংগৃহীত ছবি

অনভিজ্ঞ নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম‍্যাচে টস জিতলেন টম ল‍্যাথাম। নিউজিল‍্যান্ড অধিনায়ক প্রথমে ব‍্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে সকাল ১১টায়। বাংলাদেশে এই সময়ে কোনো ম্যাচ শুরু হওয়া খুবই বিরল। জ্বালানি বাঁচাতে সরকারের আহ্বানে সাড়া দিতেই দিবারাত্রির এই ম্যাচ এগিয়ে সকালে শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকা মেহেদী হাসান মিরাজের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে এই সিরিজ। আইপিএল ও পিএসএলের ব্যস্ততায় এই সিরিজে নিয়মিত খেলোয়াড়দের কাউকেই পাচ্ছে না নিউজিল্যান্ড। নতুন চেহারার এক দল নিয়ে খেলতে এসেছে তারা। অন্যদিকে বাংলাদেশ পাচ্ছে পূর্ণ শক্তির দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর