শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় বিরোধী দলীয় হুইপকে গণসংবর্ধনা সিরাজগঞ্জের কাজিপুরে চার শ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুই জনকে দুই মাসের কারাদন্ড সিরাজগঞ্জের সলঙ্গায় নসিমন চাপায় শিশুর মৃত্যু,আরেক শিশু আহত কাজিপুরে ৮ টি ঘোড়ার মাংস জব্দ ; দুই জনকে কারাদণ্ড  বাবা ছিলেন জিয়ার স্বাস্থ্যমন্ত্রী, ছেলে হলেন তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিরাজগঞ্জের সিংহপুরুষ বিদ্যুৎমন্ত্রী টুকুর বর্ণাঢ্য জীবন আগের ‘বোঝা’য় পিষ্ট সরকার যেসব আমলে অর্থবহ হয় মাহে রমজান নলডাঙ্গায় অবৈধ পুকুর খননে কমেছে ৮০০ বিঘার বেশি কৃষি জমি রায়গঞ্জেে দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধানের অনৈতিকতা, বদলি আদেশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় বিরোধী দলীয় হুইপকে গণসংবর্ধনা

রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান-কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়ার পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে সিরাজগঞ্জ-৪ আসনের এই নবনির্বাচিত এমপিকে উপজেলা জামায়াতের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা নবনির্বাচিত এমপির প্রতি শুভেচ্ছা জানিয়ে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার রক্ষায় তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমি এই আসনের প্রতিটি মানুষের প্রতিনিধি। দল-মত নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। শিক্ষা, নৈতিকতা ও উন্নয়নের মাধ্যমে উল্লাপাড়াকে একটি আদর্শ মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই।”
সমাপনী বক্তব্যে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাজাহান আলী বলেন, “গণমানুষের প্রত্যাশা পূরণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নবনির্বাচিত এমপির নেতৃত্বে ইনশাআল্লাহ উল্লাপাড়ার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।” অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর