রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ
নেছারাবাদে গলা কেটে যুবককে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার ঈদে বাসা ফাঁকা থাকলে থানায় রাখা যাবে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী: ডিএমপি কমিশনার সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল সলঙ্গায় আরিফ প্রি-ক্যাডেট স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাইভে এনসিপি নেতাকে জুতাপেটার হুমকি, জিমের সদস্যপদ স্থগিত মির্জা আব্বাসকে কাল সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন টিপু রায়গঞ্জে এএসআইকে পিটিয়ে আহত করার অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় নসিমন চাপায় শিশুর মৃত্যু,আরেক শিশু আহত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬



সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত a চাপায় তাবাসসুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক শিশু।

শুক্রবার ( ২০ ফেব্রুয়ারী) সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।


স্থানীয়রা জানান, থানার রৌহাদহ বাজারের পূর্ব পাশে একটি বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। এ সময় দুই শিশু দৌড়ে রাস্তা অতিক্রম করছিল। একই সময়ে পিছন থেকে আসা মাছ বোঝাই নসিমনটি দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু তাবাসসুম মারা যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতাল ও পরে বগুড়ায় নেওয়া হয়েছে।


সলঙ্গা থানার এস, আই মাহবুব কবির বলেন, নসিমনটি মাছ বোঝাই দিয়ে তাড়াশ থেকে সলঙ্গার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর মাছ নসিমনটি রাস্তার পাশের ক্ষেতে ফেলে দিয়ে স্থানীয় লোকজন মাছগুলো নিয়ে গেছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর