রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

রাজশাহী প্রতিনিধি : / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা প্রশাসক আফিয়া আক্তার এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।
বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও সদস্য অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এছাড়া মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, সাবেক মহানগর বিএনপি নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন দিলদার, মহিলা দলের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠা ও স্বাধীনতার সংগ্রামের ভিত্তি রচনা করে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দেশে-বিদেশে পালিত হয়। ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর