বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি, দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার মৃত বোনের একাউন্টে টাকা তুলতে কঙ্কাল নিয়ে ব্যাংকে গেলেন ভাই  কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের  পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয় করে দেশে ফিরেছে নারী কাবাডি দল রেকর্ড সর্বনিম্ন জন্মহার : বিয়ে ও সন্তান নিয়ে সিঙ্গাপুর সরকারের নতুন উদ্যোগ কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা হরমুজে ৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙার দাবি ইরানের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এক জালে ১১০০ লাল কোরাল, বিক্রি ৩১ লাখ টাকা

অনলাইন ডেস্ক: / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপকূলে এক জালে ধরা পড়েছে ১ হাজার ১০০টি লাল কোরাল মাছ। আনুমানিক ১২০ মণ ওজনের এসব মাছ মণপ্রতি ২৬ হাজার টাকা দরে বিক্রি করে প্রায় ৩১ লাখ টাকা পাওয়ার আশা করছেন জেলে ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মাছগুলো ধরা পড়ে। রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি ঘাটে পৌঁছালে শুরু হয় কেনাবেচা।


টেকনাফ পৌরসভার কেরুনতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ মিজান ও হারুনের মালিকানাধীন একটি ট্রলারে মাছগুলো ধরা পড়ে।

ট্রলারের মাঝি রহমত উল্লাহ বলেন, সপ্তাহখানেক সাগরে মাছ ধরতে যাননি তারা। শনিবার গভীর সাগরে যান। মঙ্গলবার বিকেলে জাল তুলতেই দেখা যায় বিপুল পরিমাণ লাল কোরাল ধরা পড়েছে।


ট্রলারের মালিক মোহাম্মদ মিজান জানান, ১৭ জন মাঝিমাল্লা নিয়ে তার ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরতে যায়। সেখানে জাল ফেললে মঙ্গলবার বিকেলে একসঙ্গে বিপুল মাছ উঠে আসে। প্রতিটি মাছের ওজন পাঁচ থেকে ছয় কেজি। গণনা করে পাওয়া গেছে ১১০০টি।


রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি টেকনাফ পৌরসভার কাইয়ুখখালী ঘাটে পৌঁছালে মাছ ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে জেলেরা ৪৫ লাখ টাকা দাম হাঁকেন। পরে ব্যবসায়ী রশিদ আহমেদ মণপ্রতি ২৬ হাজার টাকা দরে মাছগুলো কিনে নেন। তবে তখনো পুরো ওজন সম্পন্ন হয়নি।

স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। শীতকালে ঝাঁক বেঁধে তারা সেন্ট মার্টিনের প্রবালঘেরা এলাকায় বিচরণ করে। পাথর ও প্রবালের কারণে সেখানে জাল ফেলা ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণত বড়শি দিয়ে বড় কোরাল ধরা হয়। এবার এক জালেই এত বিপুল মাছ ধরা পড়ায় উপকূলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর